ঢাকা | বঙ্গাব্দ
.

এনপিআই’র উদ্যোগে বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শন প্রোগ্রাম অনুষ্ঠিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 23, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি 
বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাহার হোসেন।

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী ন্যাশনাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট (এনপিআই)-এর উদ্যোগে শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকালে এ প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্যোগ নেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী, ন্যাশনাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন।
“একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ”—এই স্লোগানকে সামনে রেখে এনপিআই শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা প্রদানে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম পর্বের শিক্ষার্থীদের নিয়ে ধামরাই ১৩২/৩৩ কেভি জিআইএস গ্রিড বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শনের ব্যবস্থা করা হয়।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার বিভিন্ন ধাপ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। এ সময় উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. মোঃ ফারুক হোসেন। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার কোনো বিকল্প নেই।
শিক্ষার্থীরা এ ধরনের আয়োজনের জন্য কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও এমন কার্যক্রমের প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স