আনছারুল হক,নীলফামারী প্রতিনিধি
গণভোটের রায় কার্যকর এবং জুলাই জাতীয় সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে নীলফামারীর চৌরঙ্গী মোড়ে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার আসরের নামাজের পর নীলফামারী ট্রাফিক মোড় থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি চৌরঙ্গী মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আবদুর সাত্তার এবং নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতিফ সহ আরও অনেকে। এছাড়াও এনসিপি নেতা এবং খেলাফত মজলিসের নেতাকর্মীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে তা দ্রুত বাস্তবায়ন করা সরকারের নৈতিক দায়িত্ব। দীর্ঘদিন অতিবাহিত হলেও জুলাই জাতীয় সনদের বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় তারা উদ্বেগ প্রকাশ করেন।
NEWS Editor