ঢাকা | বঙ্গাব্দ
.

বাঘায় সড়ক দূর্ঘটনায় ছেলে আহত, মা-সহ নিহত ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
রাজশাহীর বাঘা থানাধীন এলাকায় সড়ক দূর্ঘটনায় ছেলে আহত, মা-সহ ৩জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বাঘা টু লালপুরগামী আঞ্চলিক মহাসড়কে চন্ডিপুর বাজারের পূর্ব পাশের জৈনক  মোঃ রিয়াদ আলী ডাক্তার এর বাড়ির সামনে পাকা রাস্তর ওপর এই সড়ক দূর্ঘটনার ঘটে।
সোমবার(৯ মার্চ) সকাল সারে ৭টার দিকে ১।মোসাঃ 
রোকেেনা বেগম (৯০),স্বামী -মৃত নাজিমউদ্দিন, ও তার ছেলে ২। মোঃ শাহজাহান আলী(৩৫), পিতা - মৃত নাজিমুদ্দিন  দ্বয়ের সাং- আন্দি সালামপুর থানা- লালপুর, ৩। মোঃ শরিফ হোসেন  (৪২)সিএনজি ড্রাইভার, পিতাঃ মোঃ নজিরউদ্দিন প্রামাণিক দফাদার, সাং- ফতেপুর, থানা-লালপুর, ৪।মোসাঃ সীমা বেগম(৫০)স্বামী- মোঃ হান্নান আলী সাং- চক বাদুড়িয়া(বিলমারিয়া) থানা- লালপুর-নাটোর, ৫। শ্রী বিধান মিস্ত্রি (৪৫)পিতা- নিরাপদ মিস্ত্রি  সাং- বুধপাড়া বাঘা, রাজশাহীসহ সিএনজি যোগে লালপুরের দিক হইতে বাঘার দিকে আসার সময় এই সড়ক দুর্ঘটনায় পড়ে। স্থানীয় তথ্য মতে, বাঘার দিক থেকে ছেড়ে লালপুর অভিমুখে যাওয়ার স্টিয়ারিং চালিত অজ্ঞাতনামা ভুটভুটির খালি গাড়ির সাথে চন্ডিপুর বাজারের পূর্ব দিকে মুখোমুখি সংঘর্ষ  হলে ভুটভুটি ড্রাইভার পালিয়ে যায়। উক্ত দুর্ঘটনায় সিএনজিতে থাকা  ১। শ্রী  বিধান  মিস্ত্রী (৪৫), পিতা -মৃত নিরাপদ মিস্ত্রি,সাং- বুধপাড়া, বাঘা, রাজশাহী ও ২। মো শরিফ হোসেন@সিএনজি ড্রাইভার  (৪২) পিতা- মোঃ নজির উদ্দিন দফাদার, সাং- ফতেপুর বিলমারি থানা- লালপুর, নাটোর ঘটনাস্থলে নিহত হয়। উক্ত লাশ দুটি পুলিশ হেফাজতে বাঘা থানায় রয়েছে। সিএনজির অপর তিন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধারপূর্বক বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করিলে কর্তব্যরত চিকিৎসক  ডাক্তার হাসিবুল ইসলাম তাদের অবস্থা আশংকা জনক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড  করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে মোসাঃ রোকেনা বেগম(৯০) মারা যায়। এবং তার মৃত লাশ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যায়।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স