ঢাকা | বঙ্গাব্দ
.

বেতাগীর ঝোপখালী পাখির চর’ হতে পারে আকর্ষণীয় পর্যটন স্পট

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 26, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
মোঃ সোহেল রানা  ( বরগুনা ) 

দেশের উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী উপজেলার ‘ঝোপখালী পাখির চর’ এ গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম। এ চরটি হতে পারে আগামীর আকর্ষণীয় পর্যটন স্পট। 

দক্ষিণ এ উপকূলের বিষখালী নদীর মোহনায় সর্বশেষ জেগে ওঠা দ্বীপচরে ‘ঝোপখালী পাখির চর’। ছোট-বড় বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদের সমন্বয়ে গড়ে উঠেছে এখানকার জীববৈচিত্র্য। এখানে রয়েছে পাখিদের অভয়ারণ্য। চরের ভেতরে একেবেঁকে বয়ে গেছে ছোট ছোট ৫-৭টি নালা। এসব নালায় রয়েছে নানা সুস্বাদু প্রজাতির মাছ। 

জোয়ারের সময় চরটি পানিতে প্রায় পূর্ণ হয়ে যায়। এ সময় নৌকায় করে উপভোগ করা যায় এখানকার পাখির কলতান ও বিস্তৃত বনাঞ্চলের সবুজের সমারোহ। বিষখালী নদীর অব্যাহত ভাঙনে দিন দিন বিলীন হয়ে যাচ্ছে দক্ষিণের এ উপকূলীয় জনপদ। ফলে জেগে ওঠা নতুন চর দেখে জনমনেও জেগে উঠেছে নতুন সম্ভাবনা। 

ঝোপখালীর চরকে ঘিরে এখানের জনজীবনে জেগে উঠেছে নতুন করে বাঁচার স্বপ্ন। বিষখালী নদীর বুক চিরে আগামী দশকে এখানে আরো ভূমি জেগে ওঠার সম্ভাবনা দেখছেন স্থানীয় অধিবাসীরা। তাদের সামনে এখন নতুন ভূখন্ডের হাতছানি।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স