জয়ন্ত সাহা যতন সুন্দরগঞ্জ (গাইবান্ধা):
জাতীয় পার্টির রাজনীতিতে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী একটা উজ্জল নক্ষত্র। আমরা যদি তুলনা করি, বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে সবচেয়ে দক্ষ এবং যোগ্য মহাসচিব আর একটাও কোনো দলে নাই। তাকে দেশের স্বার্থে জনগণের স্বার্থে নির্বাচিত করতে হবে !
শুক্রবার (৩০ জানুয়ারি) সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে লাঙ্গল মার্কার নির্বাচনী পথসভায় জাতীয় পার্টির মহাসচিব সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা।
তিনি আরো বলেন, জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী একজন আলোকিত মানুষ, সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে মানুষটির মাঝে।দক্ষ অভিজ্ঞ রাজনীতিবিদ দেশে ও এলাকার উন্নয়ন সুশাসন, শৃঙ্খলা ফিরিয়ে আনতে জাতীয় পার্টির বিকল্প নেই, সবাই ঐকবদ্ধ হয়ে আগামী ১২ ফেব্রুয়ারী লাঙ্গল মার্কায় ভোটের মাধ্যমে বিজয়ী করে লুটপাট, দুর্নীতি, অনিয়ম এর বিরুদ্ধে জবাব দিতে হবে। তারা আরো বলেন এরশাদ এর ৯ বছর শাসন আমল ছিল উন্নয়নের স্বর্ণযুগ, বর্তমানে দেশে লুটেরা বেড়ে গেছে, এইসব জনগণকে বুজতে হবে, রাষ্ট্র ধর্ম ইসলাম, শুক্রবার ছুটির দিন ঘোষণা, জন্মাষ্টমী বন্ধ, মসজিদ মন্দির পানি বিদ্যুৎ বিল মওকুফ, সেনাবাহিনী বেতন বৃদ্ধি করেছিল জাতীয় পার্টি, বাংলাদেশর দৃশ্যমান উন্নয়ন করেছে জাতীয় পার্টি প্রয়াত চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ। আজ জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র বৈষম্য আচরণ হচ্ছে, জনগনকে সজাগ থাকতে হবে। তাই আগামী ১২ ফেব্রুয়ারী এ আসনে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে লাঙল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার মাধ্যমে এলার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আব্দুল মান্নান মান্নান মন্ডলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন - গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি জনাব মোঃ সরওয়ার হোসেন শাহীন সভাপতি, গাইবান্ধা জেলা জাতীয় পার্টি সভাপতি মোঃ সরওয়ার হোসেন শাহীন.সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মোঃ আনছার আলী সরদার. সুন্দরগঞ্জ আসনের সাবেক এমপি মোঃ ওয়াহেদুজ্জামান সরকার বাদশা সহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
নির্বাচনী পথসভায় পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী লাঙ্গল লাঙ্গল স্লোগানে মিছিল এনে নির্বাচনী পথসভাকে জনসমুদ্রে পরিনত করেন
NEWS Editor