ঢাকা | বঙ্গাব্দ
.

বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
রাঙ্গামাটি জেলা
প্রতিনিধিঃ
 
রাঙ্গামাটি বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে, ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো: জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) এর দিকনির্দেশনায়
অভিযান পরিচালনা করা হয়। 

 সোমবার ২৬ই জানুয়ারি 
সকাল ১১ ঘটিকায় স্থানীয়  গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।

বিজিবি সূত্রে  উপজেলার খেদারমারা ইউনিয়নের রাঙ্গাদুরছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অবৈধ সেগুন কাঠ জব্দ করেন,  বিজিবির সহকারী পরিচালক (এডি) মো: হাফিজুর রহমান। 

 আটককৃত কাঠের পরিমাণ ৪৩৭.৪ ঘনফুট, যার আনুমানিক বাজার মূল্য ১৭ লক্ষ ৫৪ হাজার ৮৪০ টাকা।

জব্দকৃত কাঠ নিয়মিত মামলা রুজু করে বন বিভাগের কাছে হস্তান্তর এর প্রক্রিয়া চলছে।

২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো: জাহিদুল ইসলাম জাহিদ বলেন সীমান্তে নিরাপত্তার পাশাপাশি অবৈধ চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স