ঢাকা | বঙ্গাব্দ
.

কালিহাতীতে ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলীর গণসংযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:

 টাঙ্গাইল–৪ কালিহাতী আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী ব্যাপক গণসংযোগ করেছেন।

 শুক্রবার (২৩ জানুয়ারি) তিনি গোহালিয়াবাড়ী কাপড় হাট, যমুনা রেলস্টেশন সংলগ্ন বাজার ও বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। গণসংযোগকালে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি মনোযোগ দিয়ে শোনেন এলাকার নানা সমস্যা ও প্রত্যাশার কথা। চাঁদাবাজি বন্ধ, মানসম্মত শিক্ষা ব্যবস্থা, দলীয় হয়রানি বন্ধসহ উন্নয়নমূলক নানা দাবির কথা তুলে ধরেন স্থানীয়রা। 

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুল রাজ্জাক, সদস্যসচিব এখলাস মণ্ডল, যুগ্ম আহ্বায়ক ফজল মোল্লা, যুগ্ম আহ্বায়ক মীর শহিদুল ইসলাম শহীদ, যুগ্ম আহ্বায়ক জুলহাস উদ্দিন, কালাম মিলিটারী, নারান্দিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতিসহ দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ভোটারদের উদ্দেশে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী বলেন, নির্বাচিত হলে কালিহাতীতে আধুনিক বিশ্ববিদ্যালয় স্থাপন, শিক্ষার মানোন্নয়ন, টেকসই সড়ক যোগাযোগ ও যমুনা নদীর ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, আমি কথা দিতে নয়, কথা রাখতে রাজনীতিতে এসেছি। স্থানীয়দের মতে, তাঁর বিনয়ী আচরণ ও মানুষের কথা শোনার মানসিকতা ভোটারদের মধ্যে আশার সঞ্চার করেছে। উন্নত ও নিরাপদ কালিহাতী গড়ার প্রত্যাশায় অনেকেই লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করছেন।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স