ঢাকা | বঙ্গাব্দ
.

ফরিদপুর- ১ আসনে এনডিএফ থেকে বীর মুক্তিযোদ্ধা শাহ্ জাফর এর মনোনয়ন বৈধ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 4, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
স্টাফ রিপোর্টার ফরিদপুর

ফরিদপুর-১ আসনে গণতান্ত্রিক ফ্রন্ট মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহ্ মুহাম্মদ আবু জাফর এর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন ফরিদপুর জেলা রিটার্নিং অফিসার।

বীর মুক্তিযোদ্ধা শাহ্ মুহাম্মদ আবু জাফর এর নিজের দল জনতা পার্টি বাংলাদেশ৷ দলটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। শাহ্ জাফর দলটির উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য। বর্ষীয়ান রাজনীতিবিদ শাহ্ মুহাম্মদ আবু জাফর ফরিদপুর-১ আসনের চারবারের সাবেক এমপি, আন্তর্জাতিক শ্রমিক নেতা। তিনি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) সদস্য এবং লেবার স্টাডিজ বাংলাদেশ (বিলস) এর পরিচালক/নির্বাহী সদস্য।

জাতীয় পার্টি (একাংশ) ও জেপির নেতৃত্বে আত্মপ্রকাশ করা নির্বাচনী জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনে ১২২ আসনে ১৩২ জন প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কিছু আসনে একাধিক প্রার্থী ঘোষণা করে জোটটি।

গত ৯ ডিসেম্বর জাতীয় পার্টি (একাংশ) ও জাতীয় পার্টির (জেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জোট হয়। জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল রয়েছে এই জোটে।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স