ঢাকা | বঙ্গাব্দ
.

সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক নারী গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 14, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
মোঃ এরশাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 
সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোছাঃ নূরছাপা নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২। 
র‍্যাব-১২ সদর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
শনিবার (১৩ ডিসেম্বর) গোপন সংবাদের বিত্তিতে রাত ১০ টার দিকে র‍্যাব-১২ সদর কোম্পানি, র‍্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর জেলার বিরামপুর থানার ঢাকা মোড় এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোছাঃ নূরছাপাকে গ্রফতার করতে সক্ষম হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে ২২ মে ২০২৩ খ্রিঃ তারিখে আসামি মোছাঃ নূরছাপা (৩৫), স্বামী- মোঃ ইসাহাক আলী, সাং-নওপাড়া, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর এর বিরুদ্ধে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মাদক মামলা দায়ের হয়। উক্ত মামলার বিচার কাজ শেষে বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত নং-৩য় দিনাজপুর উক্ত মামলায় অভিযুক্ত মোছাঃ নূরছাপাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০,০০০/-টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে। রায় হওয়ার পর থেকেই উক্ত মামলার আসামি মোছাঃ নূরছাপা দেশেরে বিভিন্ন প্রান্তে পরিচয় বদলে আত্মগোপনে ছিলেন। 
গ্রেফতারকৃত আসামি, মোছাঃ নূরছাপা (৩৫), স্বামী- মোঃ ইসাহাক আলী, সাং-নওপাড়া, থানা-হাকিমপুর, জেলা- দিনাজপুর। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স