ঢাকা | বঙ্গাব্দ
.

বালিয়াডাঙ্গী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ একজন গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 27, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী সীমান্ত এলাকায় মাদকবিরোধী তৎপরতার অংশ হিসেবে আবারও সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে ৫০ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ একজনকে আটক করে।

বিজিবি জানায়, সীমান্তের মেইন পিলার ৩৮২ থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে হরিণমারী এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে টহলদল দ্রুত সেখানে অভিযান চালায়। এ সময় মো. মিঠুন টেপুয়া (৪৮) নামের একজনকে আটক করা হয়। পরবর্তীতে তার দখলে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

আটক মিঠুন টেপুয়া আমজানখোর ইউনিয়নের উদয়পুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে বলে নিশ্চিত করেছে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদকগুলো সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে দেশের অভ্যন্তরে সরবরাহের উদ্দেশ্যে রাখছিলেন বলে জানা যায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপরাধীচক্রকে ছাড় দেওয়া হবে না।

আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স