প্রিন্ট এর তারিখঃ May 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 24, 2026 ইং
রানা প্লাজা ট্র্যাজেডি : ১৩ বছরেও শুকায়নি ক্ষত আজও অদেখা পুনর্বাসন

একদিনেই বদলে গিয়েছিল হাজারো জীবনের মানচিত্র এবং স্বপ্নযাত্রা।২০১৩ সালের ২৪ এপ্রিল,সাভারের বুকে আটতলা ভবন ধসে পড়ার সঙ্গে সঙ্গে শুধু কংক্রিট নয়, চাপা পড়ে যায় স্বপ্ন,ভবিষ্যৎ আর অসংখ্য পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন।সেই ট্র্যাজেডির নাম রানা প্লাজা ধস।এক যুগ পেরিয়ে গেলেও সেই ধ্বংসস্তূপের ধুলো আজও ঝরে পড়ছে ভুক্তভোগীদের জীবনে।
একসময় বিশ্বকে নাড়িয়ে দেওয়া এই শিল্প-দুর্যোগে প্রাণ হারান ১ হাজার ১৩৪ জনেরও বেশি পোশাক শ্রমিক। জীবিত উদ্ধার হন ২ হাজারের বেশি মানুষ, যাদের অনেকেই আজও বয়ে বেড়াচ্ছেন পঙ্গুত্ব, ট্রমা আর অনিশ্চয়তার ভার। প্রতি বছর দিবস আসে, স্মরণসভা হয়, প্রতিশ্রুতি শোনা যায়, কিন্তু বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে প্রশ্নটা একই রয়ে গেছে— ক্ষতিপূরণ আর পুনর্বাসন কই?
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চ্যানেল এ ওয়ান লিমিটেড ২০২৬