মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ অবৈধ বালু ও মাটি পাচারের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের অপরাধ বন্ধে প্রয়োজন হলে সাধারণ জনগণকেও বাদী হয়ে মামলা করার সাহস দেখাতে হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে আপনারা একটি সরকারকে পিছু হটতে বাধ্য করেছেন। তাহলে অবৈধ বালু-মাটি পাচারকারীদের বিরুদ্ধে দাঁড়াতে পারবেন না কেন?” তিনি আরও বলেন, দীর্ঘ সময় পেছনের দিকে তাকিয়ে থাকার পর এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার।
তিনি নতুন প্রজন্মের ত্যাগের কথা স্মরণ করে বলেন, “আমাদের সন্তানেরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। তাদের আত্মত্যাগের ফলেই আজকের পরিবর্তিত পরিবেশ। তাদের যথাযথ সম্মান জানানো আমাদের দায়িত্ব।” পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম। সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান, থানার ওসি মো. সোহেল রানা, উপজেলা বিএনপি সভাপতি মো. শামসুল ইসলাম কামাল, ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল ও মিনহাজ চৌধুরী কাসেদ, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবিরসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন প্রতিনিধি।
সভায় অংশগ্রহণকারীরা অবৈধ বালু ও মাটি উত্তোলন রোধে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।