প্রিন্ট এর তারিখঃ May 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 21, 2026 ইং
পত্নীতলায় জরাজীর্ণ মসজিদে চলছে নামাজ

আলমগীর কবির
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চকআন্দারু (নকড়া) গ্রামের মাটির তৈরি জরাজীর্ণ মসজিদে চলছে নামাজ।এই গ্রামের মানুষ অত্যন্ত গরীব।তাই অর্থের অভাবে মসজিদটি সংস্কার করতে পারছেন না।
মসজিদটির বর্তমান অবস্থা অত্যন্ত করুণ ও উদ্বেগজনক।অল্প বৃষ্টিতেই মসজিদের ভেতরে পানি পড়ে,যায় ফলে পরবর্তী ওয়াক্তে নামাজ পড়া প্রায় অসম্ভব হয়ে যায়।একটি পবিত্র ইবাদতের স্থান এভাবে অবহেলিত থাকায় ইবাদতের জন্য কষ্টদায়ক।এই মসজিদ শুধু একটি ভবন নয়,এটি মুসলমান সম্প্রদায়ের ঈমান,ভালোবাসা ও সমাজের এক গুরুত্বপূর্ণ অংশ।
ধর্মপ্রাণ মুসলিদের দাবি দ্রুত মসজিদটি সংস্কার ও উন্নয়ন করা হোক।
কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নজরুল ইসলাম বলেন,সরকারী বরাদ্দ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চ্যানেল এ ওয়ান লিমিটেড ২০২৬