প্রিন্ট এর তারিখঃ May 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2026 ইং
আলফাডাঙ্গায় প্রবাসীর জমি দখল ও আসবারপত্র লুটপাটের অভিযোগ আপন তিন বোনের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের কুয়েত প্রবাসী খন্দকার বাবলুর বাড়ির জমি দখল ও আসবার পত্র লুটপাটের অভিযোগ উঠেছে আপন তিন বোনের বিরুদ্ধে।
প্রবাস থেকে ফোনে খন্দকার বাবলু জানান, আমি প্রবাসে থাকা অবস্থায় আমার মা যখন অসুস্থ থাকেন তখন আবার তিন বোন মাকে দিয়ে জমি লিখে নেয়। মারা যাওয়ার পরে আমার তিন বোনেরা আমার জমি ও বাড়িঘর লুটপাট করে নিয়ে যায়। আমার স্ত্রী বাধা দেওয়ায় তাকে প্রাণ নাশকের হুমকি দেয়া হয়।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী বাবলুর স্ত্রী নিরাপত্তাহীনতায় ভুগে অবশেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, আলফাডাঙ্গা নওয়াপাড়া গ্রামের বাসিন্দা খন্দকার বাবলুর স্ত্রী মোছাঃ রাজিয়া সুলতানা জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে থাকেন। এই সুযোগে তিন বোন মিলে সংঘবদ্ধভাবে তাদের বসতবাড়ির আসবার পত্র ও জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে।
গত বছরের ২৮ অক্টোবর অভিযুক্তরা তার বাড়িতে গিয়ে হুমকি-ধমকি দেয় এবং তার স্বামীর নামে থাকা প্রায় ৮.১২ শতাংশ জমি জোরপূর্বক নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে। প্রতিবাদ করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
শুধু তাই নয়, চলতি বছরের ৮ এপ্রিল অভিযুক্তরা তাদের বাড়ির গাছপালা কেটে ফেলে এবং ঘরে ঢুকে আসবারপত্র নষ্ট করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এমন ঘটনায় পুরো পরিবার এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
ভুক্তভোগী রাজিয়া সুলতানা বলেন,
স্বামী প্রবাসে থাকায় আমরা একদম অসহায়। যেকোনো সময় বড় ধরনের ক্ষতি হতে পারে—আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচার চাই।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানা জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মন্তব্য, এ ধরনের ঘটনা এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চ্যানেল এ ওয়ান লিমিটেড ২০২৬