প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 12, 2025 ইং
কচুয়ায় নির্বাচন কমিশনের নির্দেশনায় ব্যানার ও বিলবোর্ড অপসারণ কর্মসূচি উদ্বোধন

কচুয়া প্রতিনিধি: মোঃ আবু ইউসুফ উদয়
চাঁদপুরের কচুয়া উপজেলায় —নির্বাচন কমিশনের নির্দেশনা ও বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কচুয়ার বিভিন্ন জায়গায় টানানো ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড অপসারণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল-সংক্রান্ত নির্দেশনা ও নির্বাচনী আচরণবিধি মেনে নেওয়ার অংশ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে জামায়াত ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান সারা বাংলাদেশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জামায়াত ইসলামের টানানো সমস্ত ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড অপসারণ করার নির্দেশ দেন। তাঁর নির্দেশনার ধারাবাহিকতায় ১২ ডিসেম্বর শুক্রবার বেলা ১ টায় কচুয়া বিশ্বরোড থেকে বিলবোর্ড অপসারণ করে কচুয়ার কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন কালে বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত চাঁদপুর ১(কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেন, “আমরা দেশের আইন ও নিয়ম-কানুনের প্রতি শ্রদ্ধাশীল। কেন্দ্রের নির্দেশনা মোতাবেক এবং নির্বাচনী আচরণবিধি মান্য করে কচুয়া অঞ্চলের সব ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে — ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, “আমাদের আমিরও এই নির্দেশ দিয়েছেন এবং আমরা তা যথাযথ ভাবে পালন করছি।”
এইসময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী কচুয়া উপজেলার আমির এডভোকেট আবু তাহের মেজবাহ, নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম, পৌর আমির অধ্যক্ষ জাকিরুল্লাহ সাজুলি, সেক্রেটারি মোহাম্মদ আলী সিদ্দিকী সহ বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় নেতা-কর্মী ও স্বেচ্ছাসেবকরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মুহাদ্দিস আবু নছর আশরাফী সকল নেতাকর্মীকে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কচুয়া এলাকার সমস্ত ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড অপসারণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানান। তিনি বলেন, “নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সবাইকে আইন-শৃঙ্খলা ও কর্তব্যবোধ মেনে চলতে হবে।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চ্যানেল এ ওয়ান লিমিটেড ২০২৬