ঢাকা | বঙ্গাব্দ
.

মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা: কাশিয়ানীতে অনুর্ধ্ব-২০ ফুটবল দলে জার্সি বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
ছাব্বির সরদার (কাশিয়ানী উপজেলা)


“এসো বন্ধু খেলা করি, মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাশিয়ানী উপজেলার এম এ খালেক কলেজ মাঠের অনুর্ধ্ব-২০ ফুটবল দলের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান মোল্লার নির্দেশনায় এম এ খালেক কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে খেলোয়াড়দের মাঝে উন্নত মানের জার্সি প্রদান করা হয়।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে রাখতে এবং একটি সুস্থ সমাজ গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল আলম (মুন্না) । বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন শরিফ, যুবদলের আহ্বায়ক মুন্সী এনামুল হক শিমুল, যুবদল নেতা শাহ মিলন, সহেব সমাদ্দার ও প্রকৌশলী মুন্সী সাহেদ রহমানসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলার প্রসার ঘটলে যুবসমাজ মাদকাসক্তি থেকে দূরে থাকবে এবং একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে উঠবে।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স