ঢাকা | বঙ্গাব্দ
.

রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ দোকান ভস্মীভূত- কোটি টাকা ক্ষতিসাধন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
আব্দুল্লাহ আল মামুন, লক্ষীপুর (রায়পুর)প্রতিনিধি :

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দরগঞ্জ উত্তর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে বাজারের মাছ বাজার গলিতে এই  বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের বরাত জানা যায়, বাজারের বিশ্বনাথ ডাক্তারের দোকানের উত্তর পাশ থেকে আগুনের শিখা প্রথমে দেখা গেছে । মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। এতে মফিজ বেপারীর মুদি দোকান, আলী ভ্যারাইটিজ, আল আমিন ওয়েল মিল, দেলোয়ার স্টোর, নাহিদ স্টোর, ফয়সাল ইলেকট্রনিকস, তারেক রেক্সিন হাউস এবং মাতাব্বর এন্টারপ্রাইজ সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে মাসুদ স্টোর।

আগুন লাগার সংবাদ পেয়ে  রায়পুর ও লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ব্যবসায়ীদের সহায়তায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রায়পুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার জসিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা হবে। উক্ত  অগ্নিকান্ডের ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত দোকানদার ও স্থানীয় ব্যবসায়ীগণ ।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স