ঢাকা | বঙ্গাব্দ
.

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দুর্নীতি-লুটপাট নির্মূলে কাস্তে মার্কায় ভোট চেয়েছেন-জাহাঙ্গীর হোসেন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 23, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
জাহিদ হোসেন,দিঘলিয়া প্রতিনিধি


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ ( চাঁদপুর সদর-হাইমচর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, যুবনেতা,লেখক ও শিক্ষক নেতা কমরেড মো: জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার সমর্থনে (২৩ই জানুয়ারি) শুক্রবার   শহরের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ অনুষ্ঠিত হয়। 

গণসংযোগে অন্যান্যের মধ্যে অংশ নেন,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, জেলা বাসদ সমন্বয়ক কমরেড দিপালী রানী দাস, জেলা কমিউনিস্ট পার্টির সদস্য কমরেড চন্দ্র শেখর মজুমদার, জেলা উদীচীর সাধারণ সম্পাদক মো: জহির উদ্দিন বাবর, অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল কৃষ্ণ মাঝি, বাসদ নেতা মো: তাহের বন্দুকসী, যুব ইউনিয়নের নেতা কমল চন্দ্র দাস, দেলোয়ার হোসেন, জিহান আহম্মেদ।

কমরেড জাকির মিয়াজী গণসংযোগকালে বলেন, মানুষের জান-মালের নিরাপত্তা দিতে পারে একমাত্র বামপন্হীরা। বামপন্হীরাই মানুষের দুঃখ লাঘব করতে রাজপথে থেকে আন্দোলন করছে। ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি সোচ্চার। কমিউনিস্ট পার্টি মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেন। মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংস করা হচ্ছে, যা দেশ প্রেমিক জনগণ মানবেনা।তাই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দুর্নীতি-লুটপাট নির্মূলে কাস্তে মার্কায় ভোট দিন।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স