মোঃ শাহারুল ইসলাম রাজ
শার্শা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী (দল) বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগআঁচড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) বিকালে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চালনায় প্রাধান অতিথি ছিলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তি।
এ দোয়া মাহফিল আরোও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন উদ্দিন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, উপজেলা বিএনপি'র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন,উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, সিনিয়ার যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু,যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমুদ্দিন, সাংগঠনিক আব্দুল আহাদ, সহ-সভাপতি নাসিমুল গণি বল্টু, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির , সহ-সভাপতি শাহাজান কবির, প্রচার সম্পাদক খন্দকার নাজমুল হক,সদস্য আলী বাবর বাবু, রাজু মোল্লা প্রমূখ।
দোয়া মাহফিলটি পরিচালনা করেন বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা খায়রুল আলম।
NEWS Editor