মোঃ ওসমান গনি বাবু
পাটগ্রাম প্রতিনিধি
লালমনিরহাট পাটগ্রাম উপজেলার ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়াম অধীনস্থ শমশেরনগর বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৬৪/৫ এর বিপরীতে ১৫৬ বিএসএফ ব্যাটালিয়ন চেনাকাটা ক্যাম্পের ভারতীয় অংশে ৩০ গজ অভ্যন্তরে কেনাকাটা নামক স্থানে গরু পাচারকারীদের উদ্দেশ্যে বিএসএফ গুলি করলে বাংলাদেশী এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
নিহত ব্যক্তির নাম
মোঃ সবুজ মিয়া (৩০)
পিতাঃ মৃত সিরাজুল ইসলাম।
গ্রামঃ পঁচাভান্ডার।
পোঃ জগতবেড়।
থানাঃ পাটগ্রাম লালমনিরহাট।
স্থানীয়/ বিজিবি সূত্রে জানা যায় নিহত ব্যক্তি সহ ৮/১০ জন বাংলাদেশী নাগরিক গরু চোরাকারবারির উদ্দেশ্যে ভারতীয় অনুপ্রবেশ করলে বিএসএফ তাদের লক্ষ্য করে ফায়ার করলে ঘটনাস্থলে ব্যক্তি মৃতবরণ করেন। মৃত ব্যক্তির লাশ বিএসএফের নিকট রয়েছে বলে জানা যায়। অন্যরা পালিয়ে গেলেও তাদের হতাহতের বিষয়ে কোন কিছু জানা যায়নি। উক্ত ঘটনায় বিজিবি ও বিএসএফের একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।
NEWS Editor