ঢাকা | বঙ্গাব্দ
.

বরগুনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন সানাউল্লাহ সানি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 27, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
রিপোর্ট - মৃধা বেলাল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বরগুনা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোল্লা সানাউল্লাহ সানিকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের গতিশীলতা বৃদ্ধি ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দায়িত্বপ্রদান সংক্রান্ত সিদ্ধান্তে অনুমোদন দেন।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স