ঢাকা | বঙ্গাব্দ
.

আলফাডাঙ্গায় জামায়াতের ছাত্র ও যুব প্রতিনিধির আলোচনা সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 22, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
ফরিদপুর আলফাডাঙ্গা প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা য় বাংলাদেশ জামায়াতে ইসলামী কতৃক আয়োজিত উপজেলার ছাত্র ও যুব বিভাগের প্রতিনিধির মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ (২০ই নভেম্বর) রোজ শুক্রবার সকাল ৯ঃ০০ ঘটিকায় আলফাডাঙ্গা উপজেলার জামায়াতের অফিস রুমে এ সভার আয়োজন করা হয়েছে।

উক্ত সভায় উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনে জামায়াতের মননীত সংসদ পদপ্রার্থী প্রফেসর ড. ইলিয়াস মোল্যা, উপজেলা আমীর মাওঃ কামাল হুসাইন, বোয়ালমারী উপজেলার সাবেক আমীর মাওঃ শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক এস এম রেদওয়ানুন নবী রেদওয়ান, পৌর সেক্রেটারি মোঃ কুবাদ হোসেন, পৌর যুব বিভাগের কেয়ারটেকার মুজাহিদুল ইসলাম মুজাহিদ, পৌর যুব বিভাগের সভাপতি মোঃ আল-মামুন, পৌর আমির মোঃ ওয়াহিদুল ইসলাম, উপজেলা শিবির সভাপতি জাবেদ হোসেন  সেক্রেটারি মোঃ নাঈম হোসেন ও শিবিরের কলেজ সম্পাদক মোঃ ইউসুফ হাসান প্রমূখ। এছাড়াও উপজেলা জামায়াতের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগামী নির্বাচন কে সামনে রেখে নানাবিধ প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনার প্রতি জোরালো ভাবে নির্দেশনা দেওয়া হয়। 
এছাড়াও ইসলামে যুবকদের কী কী ভূমিকা পালন করতে হবে সে বিষয়ে আলোকপাত করা হয়। যুবকদের হাত ধরে আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে দেশে সু-শাসন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে  একটি ইমারতে ইসলাম গড়ে তুলতে চাই।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স